ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সপ্তাহে ২ দিন হোম অফিসের পরিপত্র নিয়ে যা জানাল মন্ত্রণালয় দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করলো এনবিআর জ্বর, খিঁচুনি ও বমির পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় হাম আতঙ্ক কোহলির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ওপেনার ৫ কোটির আইনে দেড় কোটির বৃদ্ধাঙ্গুলি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

এবার বিক্ষোভ মিছিলের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৪,  3:21 PM

news image

ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কর্মসূচী ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কর্মসূচী অনুযায়ী আজ বিকেলে চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল চারটায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি। বিকেল তিনটার পরিবর্তে বিকেল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রোববার নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। শপথের পর থেকেই শুরু হয় নানা সমালোচনা। এর আগে আওয়ামী লীগের ডাকা কর্মসূচীর প্রতিবাদ জানিয়ে গতকাল রোববার গণজমায়েত কর্মসূচী পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যেখানে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও ঢাবি শাখার ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুমসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম