ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

এবার বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  10:23 AM

news image

বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছেন ফুটবলাররা। ক্যাম্প থেকে বাদ পড়ে সাফজয়ী আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন। দুই দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সিরাজ জাহান স্বপ্নাও। এবার দেশের ফুটবলের পাঠ চুকাচ্ছেন ডিফেন্ডার আঁখি খাতুন। ফুটবলকে বিদায় না বললেও আপাতত বাফুফের ক্যাম্পকে বিদায় জানিয়েছেন তিনি। রবিবার (২৮ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড' পোগ্রামে উপস্থিত হয়েছিলেন আঁখি। সেখানেই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন দেশের এই তারকা ফুটবলার। আঁখি জানিয়েছেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন তিনি। এর আগেও ক্যাম্প ছেড়ে মায়ের পাশে থাকতে গ্রামে ছিলেন, তবে তখন অনেক সমালোচনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এবার সমালোচনা এড়াতেই আগে থেকেই সব জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আঁখি। তিনি বলেন, আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনও নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাবো। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাবো।  চীনে গেলেও ফুটবলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন আঁখি। তিনি বলেন, এমন না যে ফুটবল খেলব না বা বাংলাদেশে ফুটবল খেলব না। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকবো।  চীনে লেখাপড়া নাকি খেলাধুলা করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আঁখি বলেন, আমি পড়াশুনো, খেলাধুলা দুইটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতোই। বিকেএসপির মতো দুইটা শাখা আছে। আমার যেখানে সুবিধা হবে, আমি সেখানেই যাবো। নিজের সিদ্ধান্ত বাফুফেকেও জানিয়ে দিয়েছেন আঁখি। দলের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকেও জানিয়েছেন। চীনে যেতে বাফুফে থেকে আর্থিক সুবিধা না পেলে নিজের খরচেই যাবেন বলে জানিয়েছেন তিনি। আঁখি বলেন, পল স্মলিকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। যাওয়ার খরচ নিয়ে এখনও কোনো বলার মতো আলোচনা হয়নি। তবে যদি নিজের খরচে যেতে হয়, তাতেও আমার কোনো আফসোস নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম