ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

এবার প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৩,  10:55 AM

news image

এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় মামলাটি করা হয়। মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রমনা থানা থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। থানা সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়। রাত ১১টা ১০ মিনিটে মামলাটি করা হয়েছে। মামলাটি করেছেন, আইনজীবী আব্দুল মালেক ওরফে মশিউর মালেক (৬১)। মালেক মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এছাড়া আসামিরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম