ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

এবার প্রকাশ পেল জুলাইয়ের তৃতীয় পোস্টার ‘শাপলা ম্যাসাকার’

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  12:55 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (৩ জুলাই) প্রকাশ করা হয়েছে জুলাইয়ের তৃতীয় পোস্টার। এই পোস্টারের নাম দেওয়া হয়েছে `শাপলা ম্যাসাকার'।  এদিন সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এ পোস্টারের পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের তৃতীয় পোস্টারটি প্রকাশ করা হলো।’ প্রতিদিন এরকম ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পোস্টে। এর আগে, বুধবার (২ জুলাই) প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টার ‘বিডিআর ম্যাসাকার’। ১ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের প্রথম পোস্টার—যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে গুম’।  জুলাই স্মৃতি উদযাপনেরর অংশ হিসেবে আজও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। এছাড়া জুলাই ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচিও চলবে। আগামী ১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এ কার্যক্রম।  আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে। আগামী ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, '৩৬ ডেইজ অভ জুলাই'সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম