ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এবার পাম অয়েল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  10:21 PM

news image

বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এবার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ নিষেধাজ্ঞা দেয় জোকো উইদোদোর সরকার। এই নিষেধাজ্ঞা আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে। ভোজ্যতেলের সংকট সৃষ্টি হওয়ায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তেলের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেবিনেটের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে সাশ্রয়ীমূল্যে রান্নার তেল সরবরাহ করার জন্য পরিস্থিতির পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন তিনি। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এজিও) সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের সাথে যুক্ত একজনসহ চারটি পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পরই জোকো উইদোদোর এ ঘোষণা এলো। এজিও বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা গত মাসে সরকার-নির্ধারিত মূল্যে দেশীয় বাজারের শর্ত পূরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর রপ্তানি পারমিট দেন। ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সাময়িকভাবে কয়লা রপ্তানিতে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। রান্নার তেল ইন্দোনেশিয়ার স্থানীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটির প্রধান উৎস পাম অয়েল। একই সঙ্গে পাম অয়েল দেশটির রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। এদিকে, মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে পড়ায় খাদ্যপণ্য ও তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে সবকিছুর দাম বাড়ছে হু হু করে। ইন্দোনেশিয়াতেও বেড়ে গেছে সব পণ্যের দাম। রমজান মাসে চাহিদা সঙ্গে সঙ্গে সংকট আরও বেড়ে গেছে। সূত্র: নিক্কেই এশিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম