ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে

এবার পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  1:54 PM

news image

নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থি ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে একাধিক প্রজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এবার বিষয়টি নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে।  শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে। এ নির্দেশনা পাওয়ার পরই দেশের বেশ কয়েকটি পত্রিকা ও নিউজ পোর্টাল তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা পরিবর্তন করেছে; এজন্য তাদের ধন্যবাদও জানিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে। এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম