ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

এবার ড্রোন দিয়ে মার্কিন জাহাজে বোমা হামলা হুথিদের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৪,  11:00 AM

news image

আবারও আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার ইরানপন্থী এই গোষ্ঠীকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার পরই এডেন উপসাগরে ‘জেনকো পিকার্ডি’ নামের মার্কিন মালিকানাধীন ওই জাহাজে হামলা চালায়। সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, তারা ‘জেনকো পিকার্ডি’ নামের একটি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি লক্ষ্যবস্তুতে ‘সরাসরি আঘাত’ হানে। জানা গেছে, মার্কিন ওই বাল্ক ক্যারিয়ারে ড্রোন থেকে বোমা চালায় হুথিরা। এতে ওই জাহাজে আগুন ধরে যায়। এ আক্রমণের ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনীও। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে মোতায়েন যুদ্ধ জাহাজ থেকে ইয়েমেনে হুথিদের ১৪টি মিসাইলে লঞ্চারে আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা সেন্টকম। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মাঝেই হুথিদের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম