ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত, অভিযুক্ত চালক আটক

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২১,  10:33 AM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এবার এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছ। এবার শিকার একজন নারী। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়লার গাড়ির চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন।

সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে এক বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম চালককে আটকের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসআই নাজমুল হাসান আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ময়লার গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম রতন (৩০)। এর আগে, গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এ ঘটনার পরদিন (বৃহস্পতিবার) পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেপ্তার করা হয়েছে। দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম