ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

এবার জয়াকে পাওয়া যাবে ইউটিউবেও

#

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২১,  11:54 AM

news image

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাতে তো ছিলেনই তিনি। এখন তাকে পাওয়া যাবে ইউটিউবেও। নিজেই এ কথা জানিয়েছেন ভক্ত-অনুসারীদের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া তার ইউটিউবে আসার কথা জানান। একই সঙ্গে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করার অনুরোধ করেন। পাশাপাশি ভক্ত-অনুসারীদের একটি কথাও দিয়েছে তিনি। জয়ার ইউটিউব লিংকে কোনো ভিডিও নেই। জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার (ওয়ান কে) হয়।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ার ‘জয়া আহসান’ নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ দশমিক ২১ কে অর্থাৎ ১ হাজার ২ শোরও বেশি। জয়ার প্রত্যাশার চেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেলেও কোনো ভিডিও এখন পর্যন্ত আসেনি। ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটি তুলেছেন দেশের সংগীতাঙ্গনের সুপারস্টার জেমস। এ কথা নিজেই জানিয়েছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’ এর আগেও জেমসের তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম