ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

এবার চিনি রফতানি বন্ধ করছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩,  10:54 AM

news image

সম্প্রতি পিঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি, অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার একই কারণে চিনি রফতানি বন্ধ করতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সরকারের তিনটি সূত্র জানিয়েছে- সাত বছরের মধ্যে এই প্রথম চিনির রফতানি বন্ধ করে দিতে যাচ্ছে ভারত। কেননা, অপর্যাপ্ত বৃষ্টির কারণে এবার আখের ফলন কম হয়েছে। বিশ্ববাজারে ভারতের অনুপস্থিতি নিউইয়র্ক এবং লন্ডনে বেঞ্চমার্কের দাম বাড়াতে পারে, যা ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন করছে। ভারতের এই ঘোষণা বিশ্বব্যাপী খাদ্য বাজারে আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, “প্রাথমিকভাবে আমাদের মনোযোগের বিষয় হচ্ছে- স্থানীয় চিনির চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা। আসন্ন মৌসুমে রফতানি কোটার জন্য জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না।” গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি রফতানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রফতানির অনুমতি দেওয়া হয়। আবহাওয়া বিভাগের দেওয়া তথ্যে দেখা গেছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের শীর্ষ আখ চাষের জেলাগুলোতে মৌসুমি বৃষ্টিপাত ৫০ শতাংশ কম হয়েছে। এই জেলাগুলোতে ভারতের মোট চিনির অর্ধেক উৎপাদিত হয়। সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম