ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  12:33 PM

news image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চাঁদের মালিকানা নিজেদের বলে দাবি করেছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানামুখী প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ চাঁদের একটি ছবি প্রকাশ করে ট্রাম্প লেখেন, ‘চাঁদ আমাদের।’ ছবিটির একপাশে যুক্তরাষ্ট্রের একটি পতাকায় শোভা পাচ্ছিল। এই পোস্টটি ছড়িয়ে পড়ার পরই আন্তর্জাতিক অঙ্গন ও নেটিজেনদের মধ্যে নতুন বিতর্ক দেখা দেয়।

চাঁদের ছবি পোস্ট করার ঠিক কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন ‘স্পেস ফোর্স’–এর নতুন কালো পোশাকের (ইউনিফর্ম) একটি ছবিও শেয়ার করেন। এই দুই পোস্ট নিয়ে নেটিজেনদের একাংশ রসিকতায় মেতে উঠেছেন। অনেকেই ট্রাম্পের এই পদক্ষেপকে বিখ্যাত চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’–এর কাল্পনিক সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ কৌতুক করে চলচ্চিত্রটির আবহসংগীত বাজানোর পরামর্শও দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, ‘মঙ্গলের পর কি এবার ট্রাম্পের সূর্য দখলের পালা?’ অপর এক ব্যবহারকারী মজা করে জানতে চান, ‘মঙ্গল গ্রহের বাসিন্দাদের কীভাবে সতর্ক করা হবে?’ এর পাশাপাশি ডিসি কমিকসের সুপারহিরো ‘গ্রিন ল্যান্টার্ন’ রূপেও ট্রাম্পের একটি ছবি ইন্টারনেটে ব্যাপক ছড়িয়ে পড়েছে, যেখানে তার হাতে সবুজ ক্ষমতার বলয় (পাওয়ার রিং) দেখা যাচ্ছে।

তবে ট্রাম্পের এই অদ্ভুদ দাবি আন্তর্জাতিক মহাকাশ আইনের সম্পূর্ণ পরিপন্থী। ১৯৬৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মহাশূন্য চুক্তি’ (আউটার স্পেস ট্রিটি) অনুযায়ী, চাঁদ বা মহাশূন্যের কোনো উপাদান কোনো একক রাষ্ট্র নিজেদের সার্বভৌম সম্পত্তি হিসেবে দাবি বা দখল করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ট্রাম্পের এই দাবির পাশাপাশি স্পেস ফোর্সের সামরিক পোশাক প্রদর্শনের বিষয়টি অনলাইনে বৈশ্বিক নিরাপত্তা ও মহাকাশ কূটনীতি নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম