ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

এবার ক্রেডিট সুইস ব্যাংক দেউলিয়া হওয়া নিয়ে আতঙ্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৩,  4:41 PM

news image

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পর এবার দেউলিয়া হওয়ার পথে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। আস্থার সংকটের মুখোমুখি হওয়ায় প্রতিষ্ঠানটিকে কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (ইউবিএস)। গত সপ্তাহে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারমূল্যের ব্যাপক পতন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি তার মোট সম্পদের এক চতুর্থাংশ হারিয়ে ফেলে। পরে বিপদ কাটাতে ব্যাংকটি সরকারের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ সহায়তা চায়। এদিকে ক্রেডিট সুইস ব্যাংককে বাঁচাতে এগিয়ে এসেছে ইউবিএস। বিশ্বের অন্যতম শীর্ষ এ ব্যাংকটি সুইজারল্যান্ডের সরকারকে জানিয়েছে, তারা ক্রেডিট সুইস ব্যাংক কিনতে আগ্রহী। তবে তারা এ লক্ষ্যে সরকারের কাছ থেকে ৬০০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে। তবে সুইস কর্তৃপক্ষ এখনো ইউবিএসকে গ্যারান্টি হিসেবে ৬০০ কোটি ডলার দিতে রাজি নয়, বরং সরকার ইউবিএসকে ১৬০ বছরের পুরনো ক্রেডিট সুইস ব্যাংকটি কিনে নেয়ার জন্য চাপ দিচ্ছে। প্রসঙ্গত, ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয় ক্রেডিট সুইস ব্যাংক। ১৬০ বছরেরও বেশি পুরোনো এ ক্রেডিট সুইস ব্যাংক বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগ এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। ধারণা করা হয়, বিশ্বের শীর্ষ ৩০ ব্যাংকের মধ্যে ক্রেডিট সুইস একটি। বিশ্লেষকদের আশঙ্কা, ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলে তার ধাক্কা পুরো বিশ্বের আর্থিক খাতে পড়বে।

সূত্র: ব্লুমবার্গ , দ্যা গার্ডিয়ান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম