ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

এবার কঙ্গনার ‘নিশানায়’ আমির খান

#

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:37 PM

news image

একেক দিন তার নিশানায় একেক তারকা। তার বাক্যবাণের হাত থেকে রক্ষা পান না প্রায় কেউই। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নিশানায় আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর প্রশংসা করেও তার টুইট-বাণের কবলে পড়তে হলো ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। আমিরকে ‘বেচারা’ আখ্যা দিলেন কঙ্গনা। সম্প্রতি লেখিকা শোভা দে’র নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেতা আমির খান। লেখিকা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তা চলাকালীন আমিরকে প্রশ্ন করা হয়, শোভার বায়োপিক তৈরি হলে তার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে পারেন? তিনি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের নাম উল্লেখ করেন। তবে শোভা অভিনেত্রী কঙ্গনার নাম উল্লেখ করলে, তাতেও সায় দেন আমির। ‘তনু ওয়েডস মনু’ অভিনেত্রীর প্রশংসা করে আমির বলেন, কঙ্গনাও ভীষণ ভালো কাজ করবেন। উনি খুবই পোক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী। লেখিকা শোভা ‘থালাইভি’ ছবিতে কঙ্গনার অভিনয়ের প্রশংসা করলে, তাতেও সায় দেন আমির।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কটাক্ষের বার্তা দেন কঙ্গনা। টুইটারে তিনি লেখেন, ‘বেচারা আমির খান! উনি অনেক ভান করলেন এটা না জানার যে যাদের নাম উনি বলছেন, তাদের মধ্যে কেউ আমার মতো তিন বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নন।’ কঙ্গনায় উক্তিতে আমিরের প্রতি বিদ্রূপের ইঙ্গিত স্পষ্ট। শেষে অবশ্য লেখিকা শোভাকে উল্লেখ করে কঙ্গনা লেখেন, ‘আমি খুব খুশি হব আপনার চরিত্রে অভিনয় করতে পেরে।’ এখানেই থামেননি কঙ্গনা। তিনবার নয়, চার বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তাই নয়, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। তার স্বীকৃতির তালিকা আরও একবার সামাজিক যোগাযোগমাধ্যমে মনে করিয়ে দিতে ভোলেননি কঙ্গনা। এর আগে একাধিক বার ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল আমির ও কঙ্গনার মধ্যে। পরে দু’টির মধ্যে একটি ছবিতেও কাজ করা হয়ে ওঠেনি কঙ্গনার। আরও একবার কি সেই তিক্ততার সুরই ধরা পড়ল কঙ্গনার গলায়?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম