ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

এবার এআই ফিচার নিয়ে আসছে উইন্ডোজ ১২

#

আইটি ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৩,  10:43 AM

news image

এবার আগামী বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসছে উইন্ডোজ ১২। সেইসঙ্গে মাইক্রোসফট একটি নতুন ভার্সনও চালু করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের জুনে এটি উইন্ডোজ ১২-এর সঙ্গে বাজারে আসবে। ‘হাডসন ভ্যালি’ রাখা হয়েছে এর প্রাথমিকভাবে এর কোড নেইম। গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়, নতুন এ আপডেট ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে প্রকাশ করা হবে। আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর মনোনিবেশ করার পাশাপাশি অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হবে। হাডসন ভ্যালির প্রাথমিক ভার্সনগুলো বর্তমানে উইন্ডোজ ইনসাইডার ক্যানারি চ্যানেলে পরীক্ষা করা হচ্ছে। এর আরটিএম ভার্সনটি ২০২৪ সালের এপ্রিলে প্রকাশ করার সম্ভাবনা আছে। হাডসন ভ্যালির প্রাথমিক লক্ষ্য হলো এআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেওয়া। এর মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে এআই-চালিত একটি উইন্ডোজ শেল এবং একটি উন্নত কোপাইলট এআই অ্যাসিস্ট্যান্ট। ফাংশনগুলো উন্নত করতে ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্টটি ডিজাইন করা হয়েছে। এর মধ্যে সার্চ, অ্যাপ্লিকেশন লঞ্চ, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট এবং কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং থাকবে। অপারেটিং সিস্টেমের সর্বোত্তম কর্মক্ষমতা পেতে হলে নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) হার্ডওয়্যার প্রয়োজন। ফলে কম্পিউটারগুলোর জন্য এখন হার্ডওয়্যার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য হারে বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম