ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

এবার ইসরায়েলের বন্দরে ড্রোন হামলা হুথিদের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। হুথি বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বন্দরনগরী ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একইসঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা করা হয়েছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী। গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হুথি বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই মঙ্গলবার ইসরায়েলে এই হামলার ঘটনা ঘটল। হুথি বিদ্রোহীরা বলছে, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আক্রমণ বাড়িয়েছে তারা। মঙ্গলবার কথা বলার সময় হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তাদের বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাত এবং ‘অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে’ ড্রোন হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, সতর্কতামূলক তিনটি কল প্রত্যাখ্যান করার পরে তারা লোহিত সাগরে এমএসসি ইউনাইটেড জাহাজেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার শিকার এমএসসি ইউনাইটেড ৮ সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচিতে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে এমএসসি মেডিটেরানিয়ান। অবশ্য মঙ্গলবার হুথিদের হামলার শিকার হলেও জাহাজটির ক্রুরা নিরাপদ ছিলেন। শিপিং কোম্পানিটি বলেছে, তারা এই হামলার ঘটনাটি মূল্যায়ন করছে এবং লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটকে ঘটনাটি জানিয়েছে। সূত্র: আল জাজিরা, প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম