ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

এবার ইসরায়েলি হামলায় ১১ ইরানি সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:41 PM

news image

সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের শীর্ষ এক জেনারেল রাজি মুসাভিকে হত্যার পর এবার আরও ১১ ইরানি সেনাকে হত্যা করল ইসরায়েল। বৃহস্পতিবার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যান ইরানি সেনারা। ওই সময় হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ১১ সেনা নিহত হয়। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে দক্ষিণ সিরিয়া ও দামাসকাসের কাছে বিমান হামলার তথ্য প্রকাশ করে। সিরিয়ায় হামলার ব্যাপারে সাধারণত কোনও ধরনের মন্তব্য বা তথ্য দেয় না ইসরায়েল। তবে ইহুদিবাদী ইসরায়েল একাধিকবার জানিয়েছে, চিরশত্রু ইরানকে কখনও তারা সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না। ইসলামিক বিপ্লবী গার্ডের যে ১১ সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর দেখভালের দায়িত্বে ছিলেন। এ সপ্তাহের শুরুতে ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছিল, দামাসকাস বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাজি মুসাভি নিহত হন। ওইদিন এক সতর্কতা বার্তায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি হুমকি দেন, বিপ্লবী গার্ডের কর্মকর্তাকে হত্যার চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে। সূত্র: ফক্স নিউজ, আল আরাবিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম