ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৫,  3:20 PM

news image

ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে কয়েক হাজার মানুষের মৃত্যু, ধ্বংসযজ্ঞের রেশ না কাটতেই এবার ইন্দোনেশিয়া আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা যায়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা বড় ঢেউ (সুনামি) সৃষ্টি হয়নি। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পটি ভোর ৪.০৩ মিনিটে অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে। মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে, ভোর ৪.৩১ মিনিটে সেখানে ৪.৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। তবে এতে প্রাণহানি বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতা জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম