ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

এবার আলজেরিয়ায় নিষিদ্ধ ‘বার্বি’

#

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  4:54 PM

news image

হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘বার্বি’এবার নিষিদ্ধ হল উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। মুক্তির তিন সপ্তাহ পর অবিলম্বে হল মালিকদের এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সিনেমাটিতে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জানা গেছে, আলজেরিয়ার সর্ববৃহৎ তিন নগরী আলজিয়ের্স, ওরান এবং কন্সট্যানটাইনের সিনেমা হলগুলোতে ‘বার্বি’ দেখতে ভিড় লেগে গিয়েছিল দর্শকদের। ফলে ‘নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে’ কারণ দেখিয়ে সিনেমাটিকে নিষিদ্ধ করেছে আলজেরিয়া। কিন্তু সিনেমাটি মুক্তির পর থেকেই প্রতিদিন সব টিকিট বিক্রি হয়ে গেছে হলগুলোতে। আরব বিশ্ব থেকে এই সিনেমায় প্রচারিত সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে। গেল সপ্তাহে কুয়েত সরকার সেদেশে ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ করে। ‘বার্বি’তে অভিনয় করেছেন রায়ান গসলিং ও মার্গো রবি। এতে বার্বিকে নিয়ে একটি ‘কামিং-অফ-এজ’ স্টোরি দেখানো হয়েছে, যেখানে বার্বির বাস্তব জগতের সঙ্গে পরিচয় ও যাত্রাকে তুলে ধরা হয়েছে। ‘বার্বি’ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। যুক্তরাজ্য এবং স্পেনসহ অনেক দেশের নেতারা সিনেমাটির প্রশংসা করেছেন। মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। সূত্র: বিবিসি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম