ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

এবার আতপ চালে অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ ভারতের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৩,  11:06 AM

news image

সম্প্রতি পিঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করল ভারত। দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এই নির্দেশনা জারি করেছে। ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ। আন্তর্জাতিক বাজারে মোট চালের যোগানের ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে চালের উৎপাদন কম হওয়ায় গত মাসে বাসমতি ব্যতীত সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, আভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের নিষেধাজ্ঞার পর থেকেই বাড়তে শুরু করেছে চালের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞার পর আতপ চালের রফতানি বৃদ্ধি পাচ্ছিল। তাতে লাগাম টানতেই এই অতিরিক্ত রফতানি শুল্ক আরোপ করা হয়েছে বলে মনে করছেন ভারতীয় রফতানিকারকরা। ২০২২ সালে ৭৪ লাখ টন আতপ চাল রফতানি করে ভারত।

-সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম