ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

এবার অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু

#

বিনোদন ডেস্ক

২৬ মে, ২০২২,  4:29 PM

news image

পল্লবী দে’র পর আবার রহস্যমৃত্যুর ঘটনা টলিউডে। এবার মৃত্যু হয়েছে অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার মরদেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি।

অভিনেত্রীর মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে। নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম