ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হচ্ছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২৩,  4:46 PM

news image

নেদারল্যান্ডস ও ডেনমার্ক রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঐতিহাসিক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনের সোভিয়েত যুগের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য জেলেনস্কি কয়েক মাস ধরে উন্নত যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানাচ্ছিলেন। এছাড়া ইউক্রেন তার পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ওয়াশিংটন শুক্রবার এফ-১৬ হস্তান্তরের অনুমোদন ঘোষণা দিয়েছে। ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ এ মাসেই শুরু হবে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের শুরুর দিকে ইউক্রেন এই যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এফ-১৬ যুদ্ধবিমান অনুমোদনের সিদ্ধান্তে বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক, শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক।’  সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম