ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম ২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হলেন যারা

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৩,  10:37 AM

news image

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‍্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে বিজয়ী হয়েছেন আটজন। সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া বি এম শোয়েব ১ হাজার ২৭৯ ভোট, মীর নিজাম উদ্দিন আহমেদ ১ হাজার ২৫৭ ভোট, সিরাজুল ইসলাম ১ হাজার ২৪৬ ভোট, মো. সহিদুল হক মোল্যা ১ হাজার ২১৫ ভোট, নিজাম উদ্দিন রাজেশ ১ হাজার ১৯১ ভোট, মো. মুনতাকিম আশরাফ ১ হাজার ১৭৫ ভোট, রাকিবুল আলম দীপু ৯৯২ ভোট, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬ ভোট, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১ ভোট, আমির হোসেন নূরানী ৮৫২ ভোট, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০ ভোট, তপন কুমার মজুমদার ৮৩৫ ভোট, সালমা হোসেন অ্যাশ ৮৩১ ভোট এবং হাজি মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১ হাজার ৩০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া খন্দকার রুহুল আমিন ৯৮৮ ভোট, মো. আমিন হেলালী ৯১১ ভোট, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯ ভোট, আবু মোতালেব ৮৯৯ ভোট, শমী কায়সার ৮৫২ ভোট, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ ভোট এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়ে এই নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার ছিল ১ হাজার ৯৫৪ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ। খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম