ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

এপ্রিলে সড়কে ঝরল ৫৮৮ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৫,  12:46 PM

news image

চলতি বছরের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং ১১২৪ জন আহত হয়েছেন। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন। রোববার (১১ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া ৭টি নৌ দুর্ঘটনায় ৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে সারাদেশে দুর্ঘটনায় ৬২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৪ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম ৩২ জন নিহত হয়েছেন রংপুর বিভাগে। জেলা হিসেবে চট্টগ্রামে ৪৬ জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম