ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২৩,  4:23 PM

news image

এপ্রিলে মাসে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান। বুধবার (২৯ মার্চ) বেসরকারি টিভি চ্যানেল এটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘খুব সম্ভবত পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, এমন একটি সম্ভাবনা আছে। অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।’ এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্ক পারমাণবিক চুল্লিটির প্রথম ইউনিটে প্রথম জ্বালানি দেবে আগামী ২৭ এপ্রিল এবং সেদিনই এটিকে পারমাণবিক চুল্লির স্বীকৃতি দেওয়া হবে। এর আগে গত সোমবার তুরস্কের গণমাধ্যমগুলোতে পুতিনের সম্ভাব্য সফরের খবর প্রকাশিত হয়। তবে ওইদিন বিষয়টি অস্বীকার করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। তবে গত শনিবার টেলিফোনে কথা হয় এরদোয়ান ও পুতিনের। ওই ফোনের পর ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যার মধ্যে আক্কু পারমাণবিক চুল্লির বিষয়টিও ছিল। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম