ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী হাফেজ আকরাম

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৫,  10:50 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফেজ আকরাম হুসাইনকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের  প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন। রবিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের মহানগর উত্তরের কমিটি প্রকাশ করা হয়। আকরাম হুসাইন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে ছাত্রজনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন। তিনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সেসময় কমিটিতে সভাপতি ছিলেন এনসিপির বর্তমান সদস্যসচিব আখতার হোসেন। সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আকরাম একজন কুরআনের হাফেজ ও তারাবির ইমাম। একজন উদ্যোক্তা হিসেবে একটি আইটি ফার্মের প্রতিষ্ঠাতা এবং ‘সমাজচিন্তা’ নামক একটি পত্রিকা সম্পাদনা করেছেন তিনি। গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে পদায়ন করা হয়েছে মোস্তাক আহমেদ শিশিরকে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ১১ জন। তারা হলেন- এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন),  ওমর ফারুক (রামপুরা জোন), খালেদা আক্তার, নাদিয়া চৌধুরী প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম