ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  11:36 AM

news image

আন্দোলন ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁও রাজস্ব ভবনে চেয়ারম্যানের সঙ্গে ব্যাচভিত্তিক দেখা করে তারা ক্ষমা চান। এনবিআরের বেশ কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে। ক্ষমা চাওয়াদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এমন কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, এনবিআর চেয়ারম্যানের কাছে আয়কর বিভাগের ক্যাডার কর্মকর্তারা ব‍্যাচভিত্তিক দেখা করে ক্ষমা চেয়েছেন। এসব ব‍্যাচের মধ‍্যে ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব‍্যাচের কর্মকর্তারা রয়েছে। মাঠের কাজে সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরেয়ে আনতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া সদ্য পদোন্নতি পাওয়া অর্ধ শতাধিক কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আন্দোলন পরবর্তী কাজের পরিবেশ ফিরিয়ে আনতে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানা গেছে।  এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে এবং রাজস্ব আদায়ে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন। এর আগে সোমবার কর্মকর্তারা এনবিআরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন বলে সূত্রগুলো বলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম