ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয় : জব্বার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  10:09 PM

news image

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক নয়।বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তি‌নি এ কথা বলেন। মোস্তাফা জব্বার বলেছেন, এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আইনের, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি একটি ব্যাখ্যা দিতে চাই, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বাধ্যতামূলক শব্দটি ব্যবহার করেছে। এই শব্দটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর। তিনি বলেন, যেকোনো এনড্রয়েড ফোনে আপনি যেকোনো সফটওয়্যার রাখতে পারেন, আবার আনইনস্টলও করতে পারেন। আপনার ফোনে আপনি কোন সফটওয়্যার রাখবেন এসি একান্ত আপনার বিষয়। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই, এটি বাধ্যতামূলক নয়। মন্ত্রী ব‌লেন, বাধ্যতামূলক বলা হয়েছে শুধু মাত্র উৎপাদক অথবা আমদানিকারকদের জন্য। কারণ তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য বিজয় সফটওয়্যারটি ফোনে ইনস্টল করে দেবেন। এর পর ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম