ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

এনআইডি নিয়ে নাগরিকদের জন্য সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  8:13 PM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নাগরিকদের ভোগান্তি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।  মহাপরিচালক বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে যে সাধারণ ডাইরি (জিডি) করতে হতো—তা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে। এছাড়া, এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের। জানা যায়, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে। উল্লেখ্য, সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি  ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম