ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’ ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, অবতরণের আগে ফিরে গেল বিমান এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা, বড় সংকটের আশঙ্কা ক্ষমতা ছাড়ার আগে আরও চার মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৬,  6:27 PM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে পরিচালিত এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। ফলে নির্ধারিত কয়েকটি ক্যাটাগরির সংশোধন আবেদন এখন আর সেখানে গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না। সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনে থাকা ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইনে যেসব আবেদন করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না।

চিঠিতে বিভিন্ন ক্যাটাগরির নিষ্পত্তির দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। এতে বলা হয়-

* ‘ক-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘ক’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘খ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘খ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা *

* ‘গ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা *

* ‘গ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা *

এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ক-১, ক, খ-১ ও খ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো, যেখানে নাগরিকরা দ্রুত সেবা পেতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম