ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ: পূজা চেরি

#

বিনোদন প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  4:46 PM

news image

‘মাসুদ রানা’ নামের ছবিতে একজন জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করছেন পূজা চেরি। সোহানা নামের চরিত্রটি ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। শিখছেন জিমন্যাস্টিকের কষ্টসাধ্য শারীরিক বিদ্যা। এটি শিখতে গিয়ে কঠিন ঝুঁকি নিচ্ছেন পূজা।  ঢাকাই ছবির এ নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিক। বেশ সাবধানে খেলতে হয়। একটু এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ। হতে পারে মৃত্যুও।

শরীর ফ্লেক্সিবল না হলে এই খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে হয়।’ জানা গেছে, সাভারে বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিচ্ছেন পূজা।  সেখানেই হচ্ছে সিনেমার শুটিং।  কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে ও সহযোগিতায় শুটিং করে যাচ্ছেন তিনি। সেখানে গত ৩ মার্চ দিনভর চলে তার খেলার দৃশ্যধারণ। এ দিন পূজার ‘ফ্রন্ট টার্ন স্প্লিট’ ও ‘ব্যাক সামারসল্ট ব্যাক টার্ন’–এর দৃশ্য ধারণ করা হয়। কাজী আনোয়ার হোসেনের কালজয়ী ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত রাসেল রানা।  ছবির শুটিং এখন শেষ পর্যায়ে বলে জানা গেছে।  আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম