ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

এটি সৌম্য ও শান্তর শেখার প্রক্রিয়া : শ্রীরাম

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  6:59 PM

news image

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে শোচনীয়ভাবে। প্রোটিয়া ব্যাটার রাইলে রুশো যেখানে একাই করেছিলেন ১০৯ রান, বাংলাদেশ গোটা দল সেখানে করে ১০১ রান। আগামীকাল রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ আফ্রিকারই আরেক দেশ জিম্বাবুয়ে। ম্যাচের আগে জিম্বাবুয়েকে বেশ সমীহ করছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত এখনো শিখছেন বলেও জানান শ্রীরাম। ওপেনাররা ভালোই করছেন বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি ভালো করছে। প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ৪৭ (মূলত ৪৩), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ওভারে ২৬ - আমি মনে করি উদ্বোধনী জুটি ভালোই করছে। আরো বেশি যখন খেলবে তখন আরো অভিজ্ঞ হবে তারা।

ভিন্ন জায়গা, প্রতিপক্ষের বিপক্ষে, ভিন্ন কন্ডিশনে যখন খেলবে আরো শিখবে। দক্ষিণ আফ্রিকার রাইলে রুশো ও কুইন্টন ডি কক যখন ভালো শুরু পেয়ে যায়, তখন ইমপ্যাক্ট রাখে। সে দিক থেকে শান্ত ও সৌম্যের জন্য শেখার প্রক্রিয়া এটি। ’ অল্প সময়ের মধ্যে দলের ভিত্তি গড়ে দিয়েছেন বলে দাবি শ্রীরামের, ‘আমরা মূলত একটা দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি। আমরা সেটি ঠিকঠাকভাবেই করছি বলে মনে করি। ছেলেদের আত্মবিশ্বাস বাড়ছে, ছেলেরা জানে তারা এখন কোথায় আছে আর কোথায় যেতে হবে। আমি মনে করি, অল্প সময়ের মধ্যে দলের ভিত্তিটা ভালোভাবেই গড়ে তুলতে পেরেছি। ’পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের প্রতিটি বলই দেখেছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট, ‘আমরা জিম্বাবুয়েকে সম্মান করি। পাকিস্তানের বিপক্ষে তারা অসাধারণ খেলেছে, আমি এই ম্যাচের প্রতিটি বলই দেখেছি। পাকিস্তানের বিপক্ষে তারা যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম