ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১০৩৯৫ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  5:21 PM

news image

হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। গত ২ জুলাই (রোববার) ফিরতি ফ্লাইট ‍শুরু হয়ে ৪ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত ২৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭৫ জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সবশেষ মঙ্গলবার মারা গেছেন ৫ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ২৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৯টি। অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭৫ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬১ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে। সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম