ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

এখন পর্যন্ত দেশে ফিরেছেন সাড়ে ২৩ হাজার হাজি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  11:22 AM

news image

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজি। শনিবার (২৩ জুলাই) রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিতে আরও জানানো হয়, ৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ২৯টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত পাঁচটি। এ বছর হজ করতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন। উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম