ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এখনও যেভাবে বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  10:58 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলা হচ্ছে না বাংলাদেশের। দিনকয়েক আগে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনা হচ্ছে। তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। এখনও বিশ্বকাপে খেলতে পারেন লিটন দাসরা।  পাকিস্তান যদি শেষাবধি টি ২০ বিশ্বকাপ বয়কট করে, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই খবর ভারতীয় গণমাধ্যমে ‘দ্য হিন্দুস্তান টাইমস-এর। যদি তাই হয়, তাহলে সেটি হবে সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় চমকপ্রদ ঘটনা। খবরে বলা হয়, আইসিসি বাংলাদেশকে স্ট্যান্ডবাই হিসাবে রেখেছে। এও এক অদ্ভুত হেঁয়ালি। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে বাংলাদেশ তাদের সব ম্যাচ সরানোর অনুরোধ করেছিল যুক্তিসঙ্গত কারণে। আইসিসি সেই অনুরোধ খারিজ করে দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বের করে দেয়। বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। এখন বলা হচ্ছে, পাকিস্তান না খেললে ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে। গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের সময় তার পরামর্শ গ্রহণ করেন। নাকভি পরে সাংবাদিকদের জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্র অথবা সোমবার। হিন্দুস্তান টাইমস এও জানিয়েছে যে, বিপুল পরিমাণ আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার আশঙ্কায় পাকিস্তান হয়তো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। পিসিবি প্রতি বছর আইসিসি থেকে লভ্যাংশ পায় ৩১৬ কোটি রুপি। বিশ্বকাপ বয়কট করলে এই বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হওয়ার পাশাপাশি জরিমানাও গুনতে হবে পিসিবিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম