ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এখনও ঢামেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত ১৮৪ জন

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  11:11 AM

news image

এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোটা সংস্কার এবং পরবর্তীতে ছাত্রজনতার আন্দোলনের সময় আহত ১৮৪ জন।  হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এদের মধ্য থেকে কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের মধ্যে প্রায় সকলে গুলিতে আহত। রবিবার (১১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।  এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একটি সূত্র জানান, আজকে পর্যন্ত পরিচয়বিহীন ৮টি লাশ ঢাকা মেডিকেল মর্গের ফ্রিজে র‍য়েছে। এছাড়া কোটা সংস্কারের আন্দোলনে গুলিতে নিহত অনেক লাশের ময়নাতদন্ত ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে। তবে এই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে মোট কয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সূত্রটি এই বিষয়টি জানাতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম