ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

এখনও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  4:50 PM

news image

ভয়াবহ হচ্ছে ডেঙ্গু। অক্টোবরে এসেও ঊর্ধ্বমুখী প্রকোপ। ঢাকার পাশাপাশি বাইরেও বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, হঠাৎ করেই প্লাটিলেট কমে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। বেড়েছে রোগীর রক্ত দেয়ার হার। স্বাস্থ্য অধিদফতর বলছে, যেকোনো জ্বরেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। বদলেছে ডেঙ্গু নিয়ে আগের ধারণা। এখন আর শহুরে রোগ নয় ডেঙ্গু। নয় বছরের খাদিজা। বাড়ি বরগুনার পাথরঘাটায়। সেখানে থেকেই এডিসের কামড়ে কাবু। পরে অবস্থার অবনতি হলে বরিশাল হয়ে ঢাকায়। এখন রেডক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতালের বিছানায় লড়ছে এই শিশু। সবশেষ রিপোর্টে প্লাটিলেট ১৫ হাজার,

তাই উদ্বিগ্ন তার বাবা। সাধারণত মাঝ-সেপ্টেম্বর থেকে কমতে থাকে ডেঙ্গুর প্রকোপ। তবে এবার অক্টোবরে এসেও জেঁকে বসেছে। পহেলা অক্টোবর ছিল মৌসুমের সর্বোচ্চ রোগী। গত পাঁচ দিনের তিন দিনেই রোগী ছিল পাঁচশর বেশি। এই দফায় শরীরে র‌্যাশ কিছুটা কম থাকলেও তীব্র মাথাব্যথা আর শরীর ব্যথা দেখা দিচ্ছে আক্রান্ত রোগীর।চিকিৎসকরা বলছেন, রোগীর ক্ষেত্রে চতুর্থ দিনেই কমছে রোগীর প্লাটিলেট। আবার হঠাৎ করেই নেমে আসছে ৩০ হাজারের নিচে। সে ক্ষেত্রে জ্বর হলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। হলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ইদানীং ডায়রিয়া বা বমি হওয়াটা অনেক কমে এসেছে। এ ছাড়া র‌্যাশ হওয়াটাও কমেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই অর্থাৎ প্রথম ৪ থেকে ৫ দিনের মধ্যেই প্লাটিলেট কমে যাচ্ছে। হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীপি বড়ুয়া বলেন, জ্বর হলে একেবারে অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্লাটিলেট কমলেও গাইডলাইন মেনে চিকিৎসা দিলে ভয়ের কিছু নেই, বলছে স্বাস্থ্য অধিদফতর। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় সতেরো হাজার; আর মৃত্যুর সংখ্যা ৫৬।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম