ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এক রাতেই ৮০ বার কেঁপে উঠলো তাইওয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৪,  4:59 PM

news image

তাইওয়ানে মাত্র এক রাতে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টির বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সোমবার সারা রাতই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপেসহ উত্তর, পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা কেঁপে উঠেছে। তবে প্রাথমিকভাবে এসব ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এবারের ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত ৩ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায় নিয়মিত এখানে ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানে আঘাত আনে। তাতে প্রায় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম