ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

এক মাসে ১৩২ বাসসহ ২১২ গাড়িতে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৩,  11:54 AM

news image

বিএনপি ও সমমনা দলগুলোর থেমে থেমে ডাকা হরতাল-অবরোধের নামে ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ১৩২টি বাসসহ মোট ২১২টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহাজাহান শিকদার এ তথ্য জানান। তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত আগুনের ঘটনা ঘটেছে ২২৩টি। এর মধ্যে ২১২টি গাড়িতে এবং বাকিগুলো স্থাপনায়। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ১৩২টি বাসে, ৩৫টি ট্রাকে, ১৬টি কাভার্ড ভ্যানে, ৮টি মোটর সাইকেলে, দুটি প্রাইভেট কারে, তিনটি করে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রেন ও লেগুনায় এবং একটি করে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, নছিমন ও অ্যাম্বুলেন্ন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কিছু ১১টি স্থাপনায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ অফিস, পুলিশ বক্স, কাউন্সিলর অফিস, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও শোরুম। এদিকে ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ৫টি যানবাহনে আগুন দিয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, হবিগঞ্জে ১টি, পাবনায় ১টি, টাঙ্গাইলে ১টি ও খুলনায় ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম