ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

এক মাসে মদিনায় এলেন ১০ লাখ ওমরাহযাত্রী

#

৩১ আগস্ট, ২০২২,  11:44 AM

news image

হিজরি নববর্ষের প্রথম মাসে ১০ লাখ মুসল্লি ওমরাহ পালন করতে মদিনায় পৌঁছেছেন। গত এক মাসে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।   আরব নিউজের খবরে বলা হয়, গত ৩০ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মদিনা বিমানবন্দরে পৌঁছেন ১০ লাখ এক হাজার ১০৯ হজযাত্রী। এর মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৫২৯ ওমরাহযাত্রী আকাশপথে এবং ২৯ হাজার ৬৮৯ ওমরাহযাত্রী স্থলপথে সৌদি পৌঁছেন। হজ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র মতে, সবচেয়ে বেশি ওমরাহযাত্রী এসেছে ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে এক লাখ ২৭ হাজার ৭৮৯ ওমরাহযাত্রী। এছাড়াও পাকিস্তান থেকে ৯০ হাজার ২৫৩, ভারত থেকে ৫৪ হাজার ২৮৭, ইরাক থেকে ৩৬ হাজার ৪৫৭, ইয়েমেন থেকে ২২ হাজার ২২৪ এবং জর্দান থেকে ১২ হাজার ৯৫৯ ওমরাহযাত্রী। গত ২ আগস্ট করোনাকালের দীর্ঘ দুই বছর পর পবিত্র কাবাঘরের চারপাশে স্থাপিত সুরক্ষা বেষ্টনী সরিয়ে নেওয়া হয়েছে। ফলে পবিত্র কাবাঘরের দেয়াল ও হাজরে আসওয়াদ বা বরকতময় কালো পাথর সরাসরি স্পর্শ করছেন মুসল্লিরা। ২০২০ সালের জুলাইয়ে করোনা সংক্রমণ রোধে ও মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই বেষ্টনী দেওয়া হয়েছিল। এ সময় কাবাঘর ও আসওয়াদ বা কালো পাথর স্পর্শ বা চুম্বন করতে পারেননি মুসল্লিরা। গত ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এ বছর  হজ পালন করেন ১০ লাখ মুসল্লি। ২০২১ সালে হজ পালন করেন ৫৮ হাজার ৭৪৫ জন। ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে ১০ হাজার লোক হজ পালন করেন। মহামারির আগে ২০ লাখের বেশি লোক হজ পালন করতেন। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারির প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারি করে সৌদি আরব। তখন ওমরাহ পালনসহ দৈনিক নামাজ আদায়ে সাময়িক সীমাবদ্ধতা জারি করা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে সীমিত পরিসরে ওমরাহ ও হজ কার্যক্রমের ব্যবস্থা করা হয়। সূত্র : আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম