ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন

এক ইলিশের দাম ৭ হাজার টাকা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২২,  3:26 PM

news image

বরগুনার বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ মাছ। স্থানীয়রা বড় সাইজের এমন ইলিশকে রাজা ইলিশ বলে ডাকে। মাছটি ইতিমধ্যে দাম হাঁকিয়ে ৭ হাজার ৩৫ টাকায় বিক্রি করা হয়েছে। বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষখালী নদীর পরিরখাল পয়েন্টে জেলে অলি আহমেদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। বিকালে মাছটি বরগুনা পৌর মাছ বাজারে আনা হলে স্থানীয় জনতার ভিড় জমে যায়।

পরে সর্বোচ্চ হাঁক-ডাকে বিক্রি করা হয়। বরগুনা পৌর মাছ বাজারের আড়ৎদার ইদ্রিস শরীফ বলেন, জেলে অলি আহমেদ মাঝির জালে ধরা পড়া দুই কেজির বড় সাইজের ওই ইলিশটি আমার আড়তে নিয়ে আসলে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। পরে নিলামে ৭ হাজার ৩৫ টাকায় এক ক্রেতার কাছে মাছটি বিক্রি করি। তিনি আরও জানান, নদীর ইলিশের চাহিদা বেশি। এর আগে গত ২৮ আগস্ট একই বাজারে ২৮০০ টাকা কেজি দরে স্থানীয় নদীর বড় সাইজের একটি ইলিশ বিক্রি হয় ৬ হাজার ৪৪০ টাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম