ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র

এক্সে যাবে চাকরি খোঁজা

#

২০ নভেম্বর, ২০২৩,  4:43 PM

news image

বেশ কিছুদিন ধরেই এক্সে (সাবেক টুইটার) ওয়েবসাইটটির মালিক ইলন মাস্ক নিয়মিত নতুন সুবিধা চালুর ঘোষণা দিচ্ছেন। তিনি বিভিন্ন অ্যাপের সব সুবিধা এক্সে যুক্ত করতে চান। এরই ধারাবাহিকতায় এবার চাকরি খোঁজার টুল চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। নতুন এই সুবিধা চালুর ফলে এক্সে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন চাকরি প্রার্থীরা।   খবর অনুসারে,‘এক্স জব সার্চ’ নামের টুলটি ব্যবহার করে নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের চাকরির সন্ধান পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিসংক্রান্ত তথ্য জানতে পারবেন একইসঙ্গে বিজ্ঞপ্তিতে ক্লিক করে সরাসরি চাকরির আবেদনও করতে পারবেন তারা।  এক্সের ওয়েব সংস্করণ ব্যবহারকারীরা বিনা মূল্যে টুলটি ব্যবহার করতে পারবেন। এক্স জানিয়েছে, শিগগিরই আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য টুলটি উন্মুক্ত করা হবে। জানা যায়, এক্স গত আগস্ট থেকেই চাকরি খোঁজার টুলটির কার্যকারিতা পরীক্ষা করছিল । সে সময় শুধু নীল টিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের টুলটি পরখ করার সুযোগ দিয়েছিল। আর তাই অনেকেরই ধারণা ছিল, চাকরি খোঁজার টুলটি শুধু নীল টিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। সম্প্রতি এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার নিজস্ব চ্যাটবট চালুর পাশাপাশি ভিডিও আদান-প্রদানের সময় বাড়ানো, লাইভ ভিডিওসহ বেশ কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে । চাকরি খোঁজার টুলটি চালুর ফলে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের মতো এক্সেও সরাসরি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি পাওয়া যাবে। ফলে লিংকডইনের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে এক্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম