ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৩,  4:27 PM

news image

কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার মাঝেই একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার পূর্ব সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পূর্ব সাগরে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দক্ষিণ কোরিয়া-মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে। পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির রেকর্ড-ভাঙা বছরের পর সিউল এবং ওয়াশিংটন নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছে। গত ১৩ মার্চ থেকে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া।

সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম