ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু আজ থেকে

#

০২ নভেম্বর, ২০২৫,  7:57 PM

news image

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের  https://www.xiclassadmission.gov.bd কলেজ লগইন প্যানেলে গিয়ে (ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কোনোভাবেই দায় নেবে না। বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব কলেজ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম