ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

একাদশে নেই সাকিব, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০২২,  9:00 AM

news image

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে এ ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের। টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা। একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে টস করেছেন নুরুল হাসান, পরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন সোহান। সবশেষ আমিরাতে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি ম্যাচেও নেতৃত্বে ছিলেন সোহান। সাকিবের প্রথম ম্যাচ না খেলা নিয়ে আগে থেকেই সংশয় ছিল। শেষ পর্যন্ত ভ্রমণক্লান্তি দুর করতেই পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব।

বাংলাদেশ একাদশ :

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ :

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, শাহনাওয়াজ দাহানি, হারিস রউফ ও মোহাম্মাদ ওয়াসিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম