ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

একনজরে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে পরিসংখ্যান

#

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২৩,  10:19 AM

news image

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের শুরুটা ভালোভাবেই রাঙিয়েছে বাংলাদেশ। কিন্তু এবারের চ্যালেঞ্জটা বেশ কঠিন। ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ধর্মশালায় মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ তিন দেখায় ইংল্যান্ডকে দুইবার হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আসরে তেমন পাত্তা না পেলেও ভারতের কন্ডিশনে ইংলিশদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে পিছিয়ে থাকলেও, বিশ্বকাপের পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ-ইংল্যান্ড। ৪ বারের দেখায় ২ বার টাইগাররা আর ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে আর বাংলাদেশের জয় কেবল ৫ ম্যাচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম