ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

একদিনে রেকর্ড ১০৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  8:45 PM

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৬০০ জন এবং ঢাকার বাইরের ৪৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০১ জন। এরমধ্যে মারা গেছেন ১৫২ জন। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ১৯৯ জন। উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম