ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা অবহেলায় ৬শ কোটির ডেমু ট্রেন তিন মাসের ‘বকেয়া’ বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা হাইতিতে গ্যাং সহিংসতা ও অভিযানে নিহত-আহত ৫৭০০ ছাড়াল ইসরায়েলের অস্ত্র বিক্রি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১৬২৩

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  3:14 AM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০০ জন মারা গেলেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার (১১ জুলাই) এক দিনে সর্বোচ্চ ৭ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৭০৯ জন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৪৫৪ জন। চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ মৃত্যু ও আক্রান্ত হয়েছেন, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে হয়নি। চলতি জুলাইয়ের প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যায় গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ১০৫ জন মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম