ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

একদিনে আরও ২৬ প্রাণ কেড়ে নিলো ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২৫,  10:59 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।  এতে বলা হয়, গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। দখলদাররা এদিন মধ্য গাজায় বেশ কয়েকটি জায়গায় হামলা চালায়, যার মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে বিনামূল্যে গরম খাবার সরবরাহকারী একটি রান্নাঘরও রয়েছে। এর আগে, যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার। সেইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন। এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম