ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাশিয়ায় ডে-কেয়ার সেন্টারে ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে দুই শিশু নিহত নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ সিলেটে ৯ মামলা, আওয়ামী লীগের ১৫০ জন আসামি যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত নেই, সম্পর্ক অবনতির দায় লন্ডনের: মস্কো আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

একদিনের ব্যবধানে আবারো বাড়লো শনাক্ত, মৃত্যু ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  8:21 PM

news image

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৯১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আজ রোববার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশে।  এর আগে শনিবার ১১১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। আর মৃত্যু হয় একজনের।

 করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। রোববার বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ১২৫ জনের। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা হলো ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। ফলে এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে ১ জন বিশোর্ধ্ব ও ষাটোর্ধ্ব ২ জন। মৃতদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম প্রাণহানির ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম