ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  10:48 AM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। আজ সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে এ মিছিল বের করেন তিনি। এসময় স্থানীয় নেতাকর্মীরা রিজভীর সঙ্গে মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকীসহ অনেকে। রিজভী বলেন, আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে ব্যালটে সিল মেরে রেখেছে। এর কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। বিএনপির আন্দোলন চলছে চলবে উল্লেখ করে রিজভী বলেন, আমি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম